কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

পুলিশের বেষ্টনিতে ঘেরা একটি এলাকা। ছবি : সংগৃহীত
পুলিশের বেষ্টনিতে ঘেরা একটি এলাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

রোববার (০৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের কেনটাকিতে একটি বাড়িতে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় মোট সাতজন হতাহত হন। তাদের মধ্যে চারজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফ্লোরেন্স পুলিশ বিভাগ। এ ছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান জেফ ম্যালেরি বলেন, খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা রাত ৩টার দিকে ওই বাসভবনে যান। বাড়ির কাছাকাছি পৌঁছে তারাও গুলি চালানোর শব্দ পান। এ সময় বাড়িটিতে জন্মদিনের পার্টি চলছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন সন্দেহভাজন পুরুষ এবং প্রাপ্তবয়স্ক। পুলিশ আসার আগেই তিনি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তাকে ধাওয়া করলে সন্দেহভাজন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান।

চিনহুয়া জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনকে নিজের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সন্দেহভাজন একাই এ হামলায় জড়িত ছিল। বর্তমানে জনসাধারণের কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X