কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না। তিনি একজন ইহুদিবিরোধী। ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

আলজাজিরার শনিবারের (২৭ জুলাই) প্রতিবেদনে বলা হয়, গাজার মানবিক দুর্দশা নিয়ে কমলার বক্তব্যের পর ট্রাম্প বেশ চটেছেন। ইহুদি ইস্যু সামনে এনে তিনি ভোটারদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে বক্তব্যে সরাসরি কমলাকে আক্রমণ করেন ট্রাম্প।

ট্রাম্প অভিযোগ করে বলেন, কমলা হ্যারিস মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে গেছেন। কারণ তিনি ইহুদি ধর্মের মানুষদের পছন্দ করেন না। তিনি ইসরায়েলও পছন্দ করেন না। এটি এমনই এবং সর্বদা এমনই হতে চলেছে। কমলা কিছুই পরিবর্তন করতে যাচ্ছেন না।

জানা গেছে কমলা হ্যারিসের স্বামীও একজন ইহুদি। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বা নেতানিয়াহুর বিরোধিতার প্রমাণ পাওয়া যায় না। ওই ভাষণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সঙ্গে গাজা ইস্যুরও কোনো সম্পর্ক নেই। বরং মিলওয়াকিতে পূর্ব নির্ধারিত প্রচার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাওয়ায় কংগ্রেসে উপস্থিত থাকতে পারেননি কমলা হ্যারিস।

এদিকে কমলার গাজা ইস্যুতে বক্তব্য নিয়ে তার দলেই সমালোচনা চলছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কমলা জানান, তিনি ফিলিস্তিনিদের দুর্দশার দিকে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। সেখানে অনেক বেসামরিক লোক নিহত হয়েছে। তা লুকানো কিছু নেই। কিন্তু ইসরায়েলের স্বার্থের প্রশ্নেও তিনি কোনো ছাড় দেবেন না।

তিনি বলেন, গত ৯ মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশুদের ছবি এবং ক্ষুধার্ত মানুষের নিরাপত্তার জন্য পলায়ন তাকে ব্যথিত করেছে। এসব মানুষ কখনও কখনও দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য বাস্তুচ্যুত হয়েছে। আমরা এই ট্র্যাজেডিগুলোর দিকে আর তাকাতে পারছি না। আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না। আমি আর চুপ থাকব না।

গাজায় মানবিক বিপর্যয় রোধে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্যও নেতানিয়াহুকে আহ্বান জানান কমলা। তেমনি সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে জানান, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতিও তিনি সচেতন। এ ছাড়া তিনি ইসরায়েলের অস্তিত্ব ও সুরক্ষার প্রতিশ্রুতিতে অটল আছেন এবং থাকবেন বলেও অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১০

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১১

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১২

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৪

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৫

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৬

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৯

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

২০
X