কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে সপ্তম নাতনির কথা স্বীকার বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

রিপাবলিকানদের সমালোচনার মুখে নিজের সপ্তম নাতনির কথা প্রথমবারের মতো জনসম্মুখে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বাইডেনের সপ্তম নাতনির নাম নেভি জোয়ান রবার্টস। তার বয়স চার বছর। সে হান্টার বাইডেন এবং লুন্ডেনের মেয়ে।

গতকাল শুক্রবার (২৭ জুলাই) পিপল ম্যাগাজিনে দেওয়া এক বিবৃতিতে বাইডেন জানান, নেভির বিষয়টি কোনো রাজনৈতিক বিষয় না। এটি একটি পারিবারিক বিষয়।

বাইডেন বলেন, আমাদের ছেলে হান্টার ও নেভির মা লুন্ডেন তাদের মেয়ের ভালোর জন্য সম্পর্ক গড়ে তুলতে একসঙ্গে কাজ করছে। আর এটা তারা করছে যতটা সম্ভব নেভির গোপনীয়তা রক্ষা করেই।

আরও পড়ুন : ন্যাটোতে যোগ দেওয়ার সহজ পথ নেই ইউক্রেনের : বাইডেন

নিজের নাতি-নাতনিদের নিয়ে প্রায়ই কথা বলে থাকেন বাইডেন। এমনকি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে তার নাতি-নাতনিরা উৎসাহিত করেছেন বলেও জানিয়েছিলেন বাইডেন।

তবে চলতি মাসের শুরুতে নেভি ইস্যুতে বাইডেনকে ‘হৃদয়হীন, স্বার্থপর ও কাপুরুষ’ বলে মন্তব্য করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান নেতা এলিস স্টেফানিক। তার এ মন্তব্যের পর পরই নেভিকে স্বীকৃতি দিলেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X