কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তরুণদের নিয়ে যুক্তরাষ্ট্রের মহাউদ্যোগ

মার্কিন পতাকার সঙ্গে তরুণ-তরুণীরা। প্রতীকী ছবি
মার্কিন পতাকার সঙ্গে তরুণ-তরুণীরা। প্রতীকী ছবি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তরুণ-তরুণীদের নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়ং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএসএএলআই) নামে একটি উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের জনকূটনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি লি স্যাটারফিল্ড এবং মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চালু করা এ প্লাটফর্মটি বাংলাদেশ ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার তরুণদের একত্রিত করবে। অর্থনৈতিক সুবিধা, পরিবেশগত পুনর্জাগরণ ও নাগরিক অংশগ্রহণসহ বিভিন্ন ইস্যুতে এ প্লাটফর্মটি কাজ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ৪২ কোটির বেশি তরুণ রয়েছে। এসব তরুণের নেটওয়ার্ক সুবিধা, নেতৃত্ব গড়ে তোলা, পেশাগত বিনিময় ও একাডেমিক ফেলোশিপের সুযোগ দেবে নতুন এ উদ্যোগ। এর ফলে দেশের ভেতর ও এ অঞ্চলে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে তারা তাতেদর প্রচেষ্টায় সহায়তা পাবেন।

ইয়ং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএসএএলআই) নামে এ উদ্যোগটি চালু করেছেন যুক্তরাষ্ট্রের জনকূটনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি লি স্যাটারফিল্ড এবং মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এটির ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের অংশীদার এবং শিক্ষার্থীরা অংশ নেন। তরুণদের পারস্পারিক যোগাযোগ, ক্ষমতায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন ও তরুণদের নিয়ে গড়ে তোলা নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ায় এই সম্প্রসারণ।

ওয়াইএসএএলআই বিশ্বজুড়ে তরুণদের বিভিন্ন আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এরমধ্যে রয়েছে ইয়ং সাউথইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএসইএএলআই), ইয়ং আফ্রিকান লিডার্স ইনিশিয়েটিভ (ওয়াইএএলআই) এবং ইয়ং লিডার্স অব দ্য আমেরিকাস ইনিশিয়েটিভ (ওয়াইএলএআই)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X