কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

এফবিআইয়ের অভিযান। ছবি : এপি
এফবিআইয়ের অভিযান। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ক্রেইগ রবার্টসন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বুধবার (৯ আগস্ট) অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, উটাহ প্রদেশের ওই ব্যক্তি প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছিলেন। বুধবার বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো উটাহ প্রদেশ সফর করার কথা ছিল। তার আগেই অভিযুক্তকে গুলি করে হত্যা করে এফবিআই।

এফবিআই সল্ট লেকের এজেন্ট জানিয়েছে, বুধবার সকালে প্রভোতে একটি আবাসিক ভবনে অভিযান ও তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে অভিযুক্তকে গুলি করে হত্যা করে গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন : এবার ট্রাম্পের অডিও ফাঁস!

এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, অভিযানে তাদের এজেন্ট ও টাস্কফোর্স সদস্যরা অংশ নিয়েছেন। তবে তারা ওই ব্যক্তিকে এখনো চিহ্নিত করতে পারেনি। বিষয়টিকে আরও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের বরাতে রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে অনলাইনে বাইডেন ও কমলা হ্যারিসকে হত্যার হুমকি দিয়েছিলেন। তার বিরুদ্ধে বাইডেনের উটাহ সফরেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী ও ম্যানহাটনের অ্যাটর্নি আলভিন ব্রাগ এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে হুমকি দিয়েছিলেন।

এক পোস্টে তিনি লিখেন, আমি ব্রাগকে নির্মূল করতে নিউইয়র্ক অভিমুখে যাত্রা করছি।

এবিসি নিউজ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ করা হয়েছে। তিনি আন্তঃরাষ্ট্রীয় ব্যক্তি, প্রেসিডেন্ট ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।

গতকাল বুধবার সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা এফবিআইয়ের উটাহ অভিযানের বিষয়ে অবগত রয়েছেন। সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পরিবারকে নিরাপত্তা দিয়ে থাকে।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বর্তমানে পরিস্থিতি ১৯৭০ সালের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X