কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প ও জাকারবার্গের নৈশভোজ : সম্পর্কের নতুন সূচনা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে অবস্থিত ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে বৃহস্পতিবার রাতে এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি বিশ্বের শীর্ষ ধনকুবের মার্ক জাকারবার্গ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে জানা যায়, এই নৈশভোজে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছিলেন জাকারবার্গ, যিনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক।

প্রযুক্তি খাতের এই প্রভাবশালী ব্যক্তি ট্রাম্পের ‘জাতীয় পুনর্জাগরণ উদ্যোগে’ সমর্থন জানাতে চেয়েছেন বলে ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর এখন জাকারবার্গ সতর্কভাবে এই সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন।

২০২১ সালের জানুয়ারিতে মার্কিন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালানোর পর ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে, যার পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে চিড় ধরে। তবে গতকাল মেটার মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে নৈশভোজ এবং তার নতুন প্রশাসনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাকারবার্গ কৃতজ্ঞ।

এই বিশেষ নৈশভোজে ট্রাম্পের আরেক শীর্ষ সহযোগী ইলন মাস্কের উপস্থিতি ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, নির্বাচনের পর থেকেই মার-আ-লাগোয় মাস্ককে নিয়মিতভাবে দেখা গেছে। মাস্ক এবং জাকারবার্গের মধ্যে দ্বন্দ্ব বহু প্রচারিত, যেখানে মাস্ক একবার জাকারবার্গকে ‘খাঁচার ভেতর লড়াইয়ের’ চ্যালেঞ্জ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত এটি হয়নি।

ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি কিছুটা সতর্ক অবস্থান নিয়েছিলেন কিন্তু এবার অধিকাংশ প্রযুক্তি জগতের দিকপাল রিপাবলিকান প্রার্থীর বিজয়ের পর তাকে অভিনন্দন জানানোর জন্য এগিয়ে এসেছেন। জাকারবার্গও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এফবিআই জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকি তাদের কাছে এসেছে এবং ভুয়া কলের মাধ্যমে পুলিশকে বিভ্রান্ত করারও ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১০

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১১

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১২

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৩

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৪

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৫

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৬

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৭

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৮

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৯

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

২০
X