কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নাস্তার সঙ্গে লটারি কিনে জিতলেন কোটি টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক ফুটবল ভক্তই সুযোগ পান না মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে। তাই বেশিরভাগ ফুটবল ভক্তের কাছে টেলিভিশনের পর্দায় খেলা দেখাই শেষ ভরসা। অনেকের কাছে ছোট পর্দায় খেলা দেখাও আনন্দের এবং উপভোগ্য। হাতের সামনে বাহারি খাবার নিয়ে মেতে থাকেন খেলার আসরে।

এমন পরিকল্পনাই ছিল যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক ফুটবল ভক্তের। লোকান্ট্রির বাসিন্দা ওই ব্যক্তি খেলা দেখার সময় খাওয়ার জন্য কিছু নাশতা কিনতে একটি দোকানে যান। সেখানে বিক্রি হচ্ছিল পাওয়ারবল লটারির টিকিট। নিজের ভাগ্য যাচাই করতে নাশতা কেনার সঙ্গে কিনে নেন একটি লটারির টিকিটও।

তবে ভাগ্য যে খুলে যাবে তা কোনোভাবেই আন্দাজ করতে পারেননি তিনি। লটারির ফল ঘোষণার পর তিনি জানতে পারেন, জিতে গেছেন ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১১ কোটি ৯২ লাখ টাকার বেশি।

সাউথ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষকে ওই ব্যক্তি জানান, তিনি একটি টিকিটই কিনেছিলেন। পরে তিনি জানতে পারেন, তার সেই টিকিটের নম্বর ড্রয়ের প্রথম ৫টি নম্বরের সঙ্গে মিলে গেছে। নম্বরগুলো ছিল ২-১২-৪৬-৫২-৬৫। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এটা একদম আনন্দে আত্মহারা হওয়ার মতো একটি বিষয়।

তবে লটারি জেতার অর্থ ব্যবহারে সতর্ক থাকবেন বলে জানান ওই ব্যক্তি। তিনি বলেন, পুরস্কারের অর্থ নিজের ভবিষ্যতের জন্য জমা রাখবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারির টিকিট বিক্রি হয়। মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশন এই লটারির কার্যক্রম পরিচালনা করে। প্রতি বছর অসংখ্য মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করতে এই লটারি টিকিট কেনেন। ভাগ্যবানরা জিতে যান কোটি টাকার জ্যাকপট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১০

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১১

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১২

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৪

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৫

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৬

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৭

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৮

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৯

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

২০
X