কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দাবানলের মধ্যে ফায়ার ফাইটার সেজে চুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে ধরা হয়। খবর এবিসি সেভেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা রোববার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন ওই ব্যক্তিকে ফায়ার ফাইটারের বেশে দেখতে পান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেছেন, দাবানলের ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে অপরাধ করা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘আমাদের মধ্যে এমন মানুষও আছেন যারা এই পরিস্থিতি কাজে লাগিয়ে চুরি বা অন্য কোনো অপরাধ করতে পারে।’

এ ছাড়া দাবানল এলাকায় কারফিউ ভঙ্গ এবং অন্যান্য অপরাধের জন্য ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইটন এলাকার আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনকে শনিবার রাতে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন কারফিউ লঙ্ঘনের জন্য এবং আরও তিনজনকে অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান ম্যাকডোনেল জনসাধারণকে দাবানল কবলিত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। কারফিউ ভঙ্গ করলে গ্রেপ্তার করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X