কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিচারকের বাসা থেকে উদ্ধার হলো ৪৭ বন্দুক ও ২৬ হাজার গুলি

জেফরি ফারগুসন। ছবি : সংগৃহীত
জেফরি ফারগুসন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বিচারকের বিরুদ্ধে মাতাল অবস্থায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ওই বিচারকের নাম জেফরি ফারগুসন (৭২)। তিনি অরেঞ্জ কাউন্টির উচ্চ আদালতের বিচারক। আজ বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এই হত্যা মামলা নিয়ে গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) আদালতে শুনানি হয়েছে। শুনানির সময় অরেঞ্জ কাউন্টির ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্রিস্টোফার অ্যালেক্স আদালতকে জানান, গত ৩ আগস্ট অভিজাত আনাহেইম এলাকার একটি রেস্তোরাঁয় রাতের খাবার নিয়ে ফারগুসন ও তার স্ত্রী শেরিল ফারগুসনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি পিস্তলের ট্রিগার চাপার নকল করে স্ত্রীকে গুলি করার হুমকি দেন। এরপর বাসায় গেলেও তাদের ঝগড়া চলতে থাকে। ঝগড়ার একপর্যায়ে পিস্তল বের করে খুব কাছ থেকে স্ত্রীর বুকে গুলি করেন তিনি।

স্ত্রীকে গুলি করার পর ফারগুসন তার আদালতের এক সহকর্মীকে টেক্সট করে বলেন, ‘আমি মেজাজ হারিয়ে এই মাত্র আমার স্ত্রীকে গুলি করেছি। আগামীকাল আদালতে আসতে পারব না। পুলিশ হেফাজতে থাকব। এ জন্য আমি দুঃখিত।’

আইনজীবীরা বলছেন, গুলি করার সময় মাতাল ছিলেন ফারগুসন। গ্রেপ্তারের সময় তার শরীর থেকে মদের কড়া গন্ধ আসছিল।

এ ঘটনার খবর পেয়ে ফারগুসনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৭টি আগ্নেয়াস্ত্র ও ২৬ হাজার গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে ৪৭টি আগ্নেয়াস্ত্রই বৈধ।

এতকিছুর পরও মঙ্গলবারের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ফারগুসন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন এবং বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X