কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫২ এএম
অনলাইন সংস্করণ

কাদের জীবনে বিপদ আনছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে প্রধানত অবৈধ অভিবাসী পরিবারগুলোর সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো শিশু যদি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করে, তবে সে মার্কিন নাগরিকত্ব পায়। তার বাবা-মা কীভাবে দেশে এসেছেন, সেটি মূখ্য নয়।

কিন্তু ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, যদি অভিবাসী বা পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো অবৈধ অভিবাসী সন্তান জন্ম দেন, তবে সে আর মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃত হবে না।

এই পদক্ষেপের ফলে মূলত নিম্ন আয়ের ও অভিবাসী শ্রেণির মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে, যেসব পরিবার একাধিক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, কিন্তু এখনো তাদের অভিবাসী স্ট্যাটাস হয়নি, তাদের সন্তানরা নাগরিকত্বের সুবিধা থেকে বঞ্চিত হবে। অনেক ক্ষেত্রেই, অবৈধ অভিবাসী মা-বাবার সন্তানরা জন্মের সঙ্গে সঙ্গে নানা সরকারি সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ থেকে বঞ্চিত হবে।

এ ছাড়া, অভিবাসী শিশুদের নাগরিকত্ব প্রক্রিয়ায় বিশাল পরিবর্তন আসছে। নতুন নীতি অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যেসব শিশুর বাবা-মায়ের মধ্যে কোনো একজন যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন, তাদেরকে মার্কিন পাসপোর্ট বা ভিসা প্রদান করা হবে না। দীর্ঘমেয়াদে, এই সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে। এই ব্যবস্থা অবৈধ অভিবাসী পরিবারগুলোর জন্য এক ধরনের শাস্তি হিসেবে কাজ করবে। তথ্য: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X