বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্স ও সন্তানসহ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্স ও সন্তানসহ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্প্রতি ওয়াশিংটন মনুমেন্টের কাছে বার্ষিক ‘মার্চ ফর লাইফ’ গর্ভপাত-বিরোধী জনসমাবেশে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আরও শিশুর জন্ম চাই।’ এটি ছিল ভ্যান্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম দেওয়া ভাষণ। এর মাধ্যমে তিনি ট্রাম্প প্রশাসনের জীবন-পন্থি ও পরিবার বিকাশের নীতির প্রতি তার সমর্থন প্রকাশ করেন।

ভ্যান্স তার ভাষণে ডেমোক্র্যাট শিবিরের দিকে তীর ছুড়ে বলেন, ‘এত দিন ধরে গর্ভপাতের সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা একটি গোটা প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা একটি প্রজন্মকে আরেকটি প্রজন্মের অংশ হতে দিতে ব্যর্থ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি খুব সহজ ভাষায় বলতে চাই, আমি যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই।’

তিনি বলেন, ‘প্রতিটি শিশু মিরাকল এবং ঈশ্বরের আশীর্বাদ।’ তিনি আরো বলেন, পরিবারগুলোর সন্তান লালন-পালনে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপ নিতে হবে। কোনও দেশ কতটা উন্নত, জিডিপি বা শেয়ার বাজার দেখে নির্ধারণ করা যায় না। বরং তা নির্ধারিত হয় তার পরিবারগুলো কতটা আত্মবিশ্বাসের সঙ্গে শিশুসন্তানকে বড় করতে পারছে।

ভ্যান্স তার বক্তব্যে শিশুদের হাসিখুশি ও সুন্দরভাবে বড় হওয়ার জন্য একটি সংস্কৃতির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি দেশে আরও হাসিখুশি শিশুসন্তান দেখতে চাই এবং সুন্দর তরুণ-তরুণীও চাই, যারা এই শিশুদের পৃথিবীতে স্বাগত জানাবে এবং তাদের লালন-পালনে আগ্রহী থাকবে।

ভ্যান্স ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। তার স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্স (ভারতীয় বংশোদ্ভূত) ও তাদের তিন সন্তান রয়েছে। ভ্যান্স ও ট্রাম্পের রিপাবলিকান শিবির গর্ভপাতের বিরোধিতা করে এসেছে। নির্বাচনী প্রচারে সাবেক ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে প্রচার চালালেও, রিপাবলিকানদের বিরুদ্ধে বহুবার কটাক্ষ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

খাবারের আগে নাকি পরে ফল খাওয়া উচিত, গবেষণা আসলে কী বলে?

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, আহত ১১

১০

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিলেন ন্যাটো প্রধান

১১

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট

১২

আর্জেন্টাইন সমর্থকরা দেখাল ইসরায়েলি পতাকা, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে তোলপাড়

১৩

মানি লন্ডারিংয়ের মামলা / আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

১৪

শিক্ষক নিয়োগে দুর্নীতি / দুদকের মামলায় গ্রেপ্তার হলেন রাশেদ খান মেনন

১৫

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

১৬

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

১৭

পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন

১৮

আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে নেমে ফিফার কঠোর বার্তা

১৯

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

২০
X