কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের চুক্তি থেকে তাদের বের হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদসদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, অর্থদাতা হিসেবে প্যারিস চুক্তি থেকে নিজেকে করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৭ জানুয়ারি এ বিষয়টি তারা মহাসচিবকে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির ২৮ ধারার অনুচ্ছেদ ২ অনুসারে আগামী বছর তথা ২০২৬ সালের ২৭ জানুয়ারি থেকে এ বিষয়টি কার্যকর হবে। এ সময় মূত্রপাত্র বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রিতে সীমিত রাখতে পদক্ষেপ গ্রহণ ও চুক্তির প্রতি জাতিসংঘের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি আবারও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার আদেশে সই করেছেন। তার আগে, ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন।

২০১৫ সালে প্যারিসে বিশ্বজুড়ে প্রায় ২০০টি দেশ বৈশ্বিক উষ্ণতা কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে একত্র হয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।এর মূল উদ্দেশ্য ছিল: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এমন মাত্রায় কমানো, যা প্রকৃতি শোষণ করতে সক্ষম। নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান।

বিশেষজ্ঞরা মনে করেন, এই চুক্তি কার্যকর না হলে পৃথিবী মারাত্মক জলবায়ু বিপর্যয়ের মুখে পড়বে।

ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি ত্যাগের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্যারিস চুক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি। এটি আমাদের শিল্পক্ষেত্র এবং কর্মসংস্থানে বাধা সৃষ্টি করবে।

তবে জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ কার্বন নিঃসরণকারী একটি দেশের এই চুক্তি থেকে বেরিয়ে আসা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টায় বড় ধাক্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X