কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

ভয়াবহ পরিস্থিতি, প্রার্থনা করতে বললেন ভার্জিনিয়ার গভর্নর

উদ্ধার কার্যক্রম। ছবি : সংগৃহীত
উদ্ধার কার্যক্রম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানে সংঘর্ষ হয়েছে। এটিকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সবার প্রতি প্রার্থনার অনুরোধ জানিয়েছেন ভার্জিনিয়ার গভর্নর গ্লিন ইয়োংকিন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ অনুরোধ জানান। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভার্জিনিয়ার গভর্নর জানান, পোটোম্যাক নদীতে দুর্ঘটনার উদ্ধারকাজে অংশ নিতে উত্তর ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের উদ্ধারকর্মীরা কাজ করছেন। এটি ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার সীমান্তবর্তী এলাকা।

তিনি বলেন, ‘আমি সকলকে যাত্রী, ক্রু, তাদের পরিবার এবং উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করতে অনুরোধ করছি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X