কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এ পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি বলেন, আমরা এটি চাই না। তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন, তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নেব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে।

ট্রুডো আরও সতর্ক করেন, কানাডার জনগণকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার ৭৫ শতাংশ পাঠায়, তাই ট্রাম্পের শুল্কের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তিনি বলেন, আমরা এখন সংকটময় মুহূর্তে রয়েছি এবং আমাদের দেশের জন্য কঠিন দিন আসতে পারে।

এছাড়া, ট্রাম্পের শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও আসবে কিনা, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে কানাডার কর্মকর্তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তথ্য: রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X