কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মিল্কশেক খেয়ে ৩ জনের মৃত্যু, সতর্কতা জারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের টাকোমার একটি রেস্তোরাঁয় দূষিত মিল্কশেক খাওয়ার পর লিস্টেরিয়া ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লিস্টেরিয়া ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে গত ২৭ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এই ছয় ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। মিল্কশেকে যে ধরনের লিস্টেরিয়া ব্যাকটেরিয়া পাওয়া গেছে তাদের সবার শরীরেও একই ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। এরপরই এই ব্যাকটেরিয়া নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রুগালস রেস্তোরাঁর আইসক্রিম মেশিন থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়েছে। মেশিনটি ভালোভাবে না পরিষ্কার করার কারণে এমনটা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, মিল্কশেক খাওয়ার ৭০ দিন পরও এই ব্যাকটেরিয়ায় মানুষ আক্রান্ত হতে পারেন। আর এই আইসক্রিম মেশিন ৭ আগস্ট পর্যন্ত ব্যবহৃত হয়েছে। এ জন্য ২৯ মে থেকে ৭ আগস্ট পর্যন্ত টাকোমা রেস্তোরাঁয় যারা খাওয়া-দাওয়া করেছেন তদের চিকিৎসকের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ফ্রুগালসের অন্যান্য রেস্তোঁরায় এই ব্যাকটেরিয়া ছড়ায়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিষয়ে ফ্রুগালস রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য নিতে পারেনি সিএনএন।

তবে জীবিতদের দুজন বলেছেন, অসুস্থ হওয়ার আগে তারা টাকোমায় একই ফ্রুগালস রেস্তোরাঁ থেকে মিল্কশেক খেয়েছিলেন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার ৬০০ মানুষ লিস্টিরিওসিসে হন এবং ২৬০ জন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X