কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ প্রস্তুতি? ভারত মহাসাগরে ৬ মার্কিন বোমারু বিমান

গত সপ্তাহ থেকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন বোমারু বিমান মোতায়েনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ছবি : সংগৃহীত
গত সপ্তাহ থেকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন বোমারু বিমান মোতায়েনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে ছয়টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বি-২ স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি।

বুধবার (২ এপ্রিল) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে সেখানে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই মোতায়েন সরাসরি ইরান ও ইয়েমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাসের মধ্যে পারমাণবিক আলোচনায় বসার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছেন তিনি।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা পরিচালনার ঝুঁকি এড়াতে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি থেকে ইরান ও ইয়েমেনে সরাসরি হামলা চালানো সম্ভব।

বি-২ স্পিরিট বিমানগুলো স্টিলথ প্রযুক্তিতে তৈরি, যা রাডারে সহজে ধরা পড়ে না এবং এটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। এ কারণে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে থাকা একটি রণতরী বহাল রাখা হবে এবং নতুন করে আরেকটি পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১০

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১১

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১২

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৩

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৪

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৫

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৬

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

১৭

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

১৮

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

১৯

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

২০
X