স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
নারী ওয়ানডে বিশ্বকাপ

আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‍ছবি : সংগৃহীত

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অলরাউন্ডার ফাতিমা সানাকে অধিনায়ক করে এই দল ঘোষণা করা হয়। প্রথমবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে ইতিবাচক পাকিস্তানের মেয়েরা। বিশ্ব মঞ্চে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না তারা। আর সে লক্ষ্যে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে দলটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমা। আয়ারল্যান্ড সিরিজে অভিষেকের পর এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন তিনি।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান দলের সব গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোতে। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে সব ম্যাচ। মূলত নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড— ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ ,আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবীজ (উইকেটকিপার), সায়েদা আরুব শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১০

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১১

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১২

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৩

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৪

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৫

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৬

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৭

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৮

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৯

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

২০
X