কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

গোবিন্দ, সুনীতা আহুজা ও টিনা আহুজা। ছবি : সংগৃহীত
গোবিন্দ, সুনীতা আহুজা ও টিনা আহুজা। ছবি : সংগৃহীত

বলিউডে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে আছে অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক। ৩৭ বছরের দাম্পত্য জীবনের পর সম্প্রতি গুঞ্জন ছড়ায়, তারা বিচ্ছেদ করছেন। কিছু সংবাদে বলা হয়, গোবিন্দের পরকীয়া অভিযোগের কারণে সুনীতা ৯ মাস আগে আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন।

এই আলোচনার মধ্যে এবার মুখ খুলেছেন এ দম্পতির কন্যা টিনা আহুজা। ভারতীয় মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে টিনা স্পষ্ট করে বলেন, ‘এসবই গুজব। আমি এসব গুজব নিয়ে মনোযোগ দিই না।’

পরিবারকে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে টিনা বলেন, ‘আমার এমন সুন্দর একটি পরিবার রয়েছে, তা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। মিডিয়া, ভক্ত ও প্রিয়জনদের কাছ থেকে যে ভালোবাসা, উদ্বেগ ও সমর্থন পাচ্ছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

কয়েক মাস আগে গোবিন্দ-সুনীতা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সুনীতা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, ‘আমাদের পক্ষ থেকে সরাসরি কিছু না শুনলে, এসব বিশ্বাস করবেন না।’

এর আগে গোবিন্দের আইনজীবী জানিয়েছিলেন, সুনীতা ছয় মাস আগে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। এই খবর সামনে আসার পরই গুঞ্জন শুরু হয়। পরে দম্পতি নিজেদের সমস্যা সমাধান করেছেন।

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—টিনা ও যশবর্ধন। ইতিমধ্যে টিনা বলিউডে পা রেখেছেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’-এ তাকে দেখা গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X