কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন

বি-২ স্পিরিট বোমারু বিমান। ছবি : সংগৃহীত
বি-২ স্পিরিট বোমারু বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে দুটি বি-২ স্পিরিট বোমারু বিমান উড্ডয়ন করেছে। বিমান দুটি গুয়াম দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে এমনটা দেখা গেছে বলে খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

অত্যাধুনিক এই বোমারু বিমানগুলো অনেক দূর থেকে মাটির ওপর ও নিচের লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য একে 'স্টেলথ বম্বার' বলা হয়।

সম্প্রতি মার্কিন এই বোমারু বিমান সংবাদমাধ্যমের নজর কেড়েছে। কারণ ইরানে হামলা চালিয়ে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল। এ অবস্থায় এ সংঘাতে জাড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে, তা দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয়। ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।

ইতোমধ্যে বেশ কিছু মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে পারেন। এ কারণে আলোচিত মার্কিন বোমারু বিমানের গতিবিধির ওপর অনেক মিডিয়া খোঁজখবর রাখছে।

গত দুই দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুই সপ্তাহ সময় নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X