কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ, দাম ছুতে পারে তিন লাখ

আইফোন ১৬ সিরিজের ফোন। ছবি : সংগৃহীত
আইফোন ১৬ সিরিজের ফোন। ছবি : সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের জন্য আসতে যাচ্ছে বড় দুঃসংবাদ। বিশ্বব্যাপী রপ্তানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করা দেশগুলোর জন্য আলাদা শুল্কনীতি আরোপ করে চলেছেন তিনি। এতে করে আইফোনের দামেও প্রভাব পড়তে যাচ্ছে। শুল্কবৃদ্ধির কারণে এটিরও ৩০ থেকে ৪০ শতাংশ দাম বাড়তে পারে।

শুক্রবার (০৪ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ব্যাপক শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যপট পরিবর্তন করতে পারে। এর ফলে, আইফোনের মতো গ্রাহকপণ্যগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যদি কোম্পানি এই অতিরিক্ত খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দেয়।

বর্তমানে বেশিরভাগ আইফোন চীনেই তৈরি হয়। দেশটিতে ৫৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যদি এই শুল্ক বজায় থাকে, তবে অ্যাপলকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে : অতিরিক্ত খরচ শোষণ করবে, না কি এটি গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, অ্যাপল বছরে ২২ কোটি ২০ লাখ আইফোন বিক্রি করে, যার প্রধান বাজার হলো যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আইফোন ১৬ মডেলের দাম ৭৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৬ হাজার ৭০০ টাকার কাছাকাছি। তবে এটি শুল্ক বৃদ্ধির কারণে এক হাজার ১৪২ ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৩৮ হাজার ২০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল এই খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দেয় তাহলে এ মূল্য ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, আইফোন ১৬ প্রো ম্যাক্স, যা ৬.৯ ইঞ্চি ডিসপ্লে এবং ১ টেরাবাইট স্টোরেজসহ বর্তমানে ১৫৯৯ ডলারে বিক্রি হয়। তবে শুল্ক বৃদ্ধির কারণে এর দাম প্রায় ২৩০০ ডলার হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৮ হাজার টাকার বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X