কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মামদানিকে ওবামার ফোন, পরামর্শক হওয়ার প্রস্তাব

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি তার পরামর্শক হওয়ারও প্রস্তাব দিয়েছেন।

রোববার (০২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওবামা ও মামদানির এই কথোপকথনের খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। ফোনালাপে ওবামা মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি মামদানির জন্য পরামর্শদাতা হিসেবে পাশে থাকবেন। ফোনালাপের বিষয়টি পরে মামদানির মুখপাত্রও নিশ্চিত করেছেন।

মামদানির মুখপাত্র ডোরা পেকেচ এক বিবৃতিতে বলেন, জোহরান মামদানি ওবামার সমর্থনের কথায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন।

উগান্ডা-জন্ম নেওয়া রাজনীতিক মামদানি বর্তমানে নিউইয়র্ক রাজ্যের আইনসভার সদস্য। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, আসন্ন সাধারণ নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর চেয়ে এগিয়ে রয়েছেন।

কুয়োমো ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে পরাজয়ের পর এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস সংগঠনের প্রতিষ্ঠাতা কার্টিস স্লিওয়া।

গত ২৪ জুন প্রাইমারিতে মামদানির জোরালো জয়ের পর রাজনৈতিক মহল বিস্মিত হয়। এরপর থেকে তার প্রচারণা গতি পেয়েছে—সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলসহ ডেমোক্র্যাটদের বিভিন্ন প্রভাবশালী নেতারা তার সমর্থনে এগিয়ে এসেছেন। তাছাড়া মামদানি ছোট ছোট দাতাদের কাছ থেকে নিয়মিত আর্থিক সহায়তাও পাচ্ছেন।

তবে মামদানির নীতিগুলো— যেমন ধনীদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো, স্থিতিশীল ভাড়ার অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত রাখা এবং সরকারিভাবে ভর্তুকিপ্রাপ্ত আবাসন বৃদ্ধি—নিউইয়র্কের আর্থিক মহলে উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, এসব পদক্ষেপ শহরের অর্থনৈতিক প্রতিযোগিতা কমিয়ে দিতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির উত্থান ডেমোক্র্যাটিক পার্টির জন্য যেমন সুযোগ, তেমনি ঝুঁকিও বয়ে এনেছে। তরুণ ভোটারদের আকর্ষণ করতে মামদানির সমাজতান্ত্রিক ভাবধারা সহায়ক হলেও, তার ইসরায়েলবিরোধী অবস্থান রিপাবলিকানদের আক্রমণের সুযোগ দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X