কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চীন এবার মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপ করল

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

চীন নতুন করে যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। আগামী শনিবার থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এর ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এ ঘোষণার মাত্র দুই দিন আগে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক বসিয়েছিল চীন। তার আগে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে সর্বশেষ ১৪৫ শতাংশ শুল্ক বসিয়েছে। একের পর এক এই পাল্টাপাল্টি সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন উচ্চহারে শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিপন্থী। তারা এটিকে একতরফা সিদ্ধান্ত, গুন্ডামি এবং জোরজবরদস্তি হিসেবে দেখছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী ৯০ দিনের জন্য বেশিরভাগ দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিত রাখবেন। তবে চীনের জন্য এই ছাড় প্রযোজ্য নয়। বরং বৃহস্পতিবার থেকেই চীন থেকে আমদানি করা প্রায় সব পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে পাশে চেয়ে বলেছেন, মার্কিন ‘বুলি নীতির’ বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষই এই শুল্কযুদ্ধে জিতবে না।

যদিও ট্রাম্প এখনো আশাবাদী। তিনি বলেছেন, ‘শেষ পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভালো কোনো সমঝোতা হবে।’

বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে, চলমান বাণিজ্যযুদ্ধ যদি এভাবে চলতে থাকে, তাহলে দুই দেশের পণ্যবাণিজ্য ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। গত বছর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৫৮২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনার বাজারে ঝুঁকছেন। এর ফলে সোনার দাম পৌঁছেছে নতুন রেকর্ডে।

সূত্র: বিবিসি, সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X