কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

ইরানের ‘কাসেম বাসির’ : মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাও ফেল!

প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। ছবি : সংগৃহীত
প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। ছবি : সংগৃহীত

ইরান নতুন একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার নাম ‘কাসেম বাসির’। দেশটির দাবি—এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের থাড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম।

রোববার ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে এ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেন। তিনি জানান, এটি কঠিন জ্বালানিচালিত, যা দ্রুত সঞ্চালনযোগ্য ও ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির শরীর কার্বন ফাইবার দিয়ে তৈরি, যা রাডার এড়াতে সহায়তা করে। এর সর্বোচ্চ পাল্লা ১ হাজার ২০০ কিলোমিটারের বেশি।

নাসিরজাদে সতর্ক করে বলেন, ‘যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে আমরা শক্ত হাতে জবাব দেব।’ তিনি আরও জানান, ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের এ নতুন অস্ত্র প্রদর্শন মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার অংশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মুখে ইরান আত্মনির্ভর হয়ে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলছে।

হিজবুল্লাহ ও হুতিদের মতো শরিক গোষ্ঠীগুলোকে সমর্থন করে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে অন্যান্য শক্তির সঙ্গে প্রায়ই ইরানকে পরোক্ষ সংঘাতে জড়িয়ে ফেলা হয়।

বিশ্ব সামরিক শক্তি সূচক অনুযায়ী, ইরান বর্তমানে বিশ্বের ১৪তম সামরিক শক্তিধর দেশ। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় ৬ লাখ ১০ হাজার। বিমানবাহিনীর রয়েছে ৫৫১টি যুদ্ধবিমান, স্থলবাহিনীতে প্রায় ১ হাজার ৯৯৬টি ট্যাংক ও ৬৫ হাজারের বেশি সাঁজোয়া যান। নৌবাহিনীর অধীনে ৩৭টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে ৭টি সাবমেরিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X