কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ‘বার্থ ট্যুরিজম’

ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

‘বার্থ ট্যুরিজম’ অর্থাৎ শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া- এ প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার।

শুক্রবার (৩০ মে) ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, সন্তান জন্মদানের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে সে আবেদন সরাসরি বাতিল করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যকে ট্যুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। ভিসা প্রার্থীর অভিপ্রায় নিয়ে কনস্যুলার কর্মকর্তার সন্দেহ হলে আবেদন বাতিল করার পূর্ণ অধিকার তার থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্ব লাভের আশায় শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তাদের যদি মনে হয় যে, এটি আপনার উদ্দেশ্য, তাহলে আপনার ভিসা আবেদন বাতিল করা হবে।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব লাভ করে। এই সুযোগকে কাজে লাগিয়ে বহু বছর ধরে অনেক বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতেন, যাকে বলা হয় ‘বার্থ ট্যুরিজম’।

বিশেষ করে কিছু এশীয় এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের অভিজাত ও উচ্চবিত্ত পরিবার এ সুযোগ ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে পাশ কাটিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বসবাস বা পড়াশোনার সুবিধা পেতে সন্তানকে মার্কিন নাগরিক বানানোর এই কৌশল নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল।

মার্কিন সরকারের সাম্প্রতিক ঘোষণায় এই বিতর্কিত চর্চার প্রতি তাদের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। নতুন নীতিমালা বলছে, ট্যুরিস্ট ভিসা শুধুই ভ্রমণ এবং বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে, নাগরিকত্ব অর্জনের ফাঁকফোকর খোঁজার জন্য নয়।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও ন্যায়সংগত করবে না, একইসঙ্গে বৈধ পর্যটকদের ক্ষেত্রেও ভিসা ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X