কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অনেকের ভিসা প্রত্যাখ্যান, কারণ জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন পতাকা ও পাসপোর্ট নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত
মার্কিন পতাকা ও পাসপোর্ট নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত

সাবেক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনারসহ পাঁচজনের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট মতামত দমন করতে চাপ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই চরমপন্থি কর্মী ও রাজনৈতিকভাবে ব্যবহৃত এনজিওগুলো বিদেশি সরকারের পক্ষে সেন্সরশিপ জোরদার করেছে, যা সরাসরি মার্কিন বক্তা ও মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্য করেছে।

ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেতোঁ। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করেছে। এই আইন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর কনটেন্ট নিয়ন্ত্রণ ও তদারকি আরোপ করে।

তবে যুক্তরাষ্ট্রের অনেক রক্ষণশীল রাজনীতিক ও গোষ্ঠীর দাবি, ডিএসএ মূলত ডানপন্থি মতামত দমনের একটি হাতিয়ার। যদিও ব্রাসেলস এই অভিযোগ অস্বীকার করেছে।

থিয়েরি ব্রেতোঁ এর আগেও বিশ্বের শীর্ষ ধনী ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ইইউর নিয়ম মানা নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছিলেন। সম্প্রতি ইউরোপীয় কমিশন নীল টিক ব্যবস্থাকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এক্সকে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করে, যা ডিএসএ আইনের অধীনে প্রথম জরিমানা। এর জবাবে এক্স প্ল্যাটফর্মে কমিশনের বিজ্ঞাপন বন্ধ করে দেয়।

ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ব্রেতোঁ এক্সে লিখেছেন, আমাদের মার্কিন বন্ধুদের উদ্দেশে বলছি—সেন্সরশিপ আসলে যেখানে ভাবছেন, সেখানে নেই।

ভিসা বাতিল হওয়া অন্যদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্সের (জিডিআই) প্রধান ক্লেয়ার মেলফোর্ড। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী সারা বি রজার্স অভিযোগ করেন, জিডিআই মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে ‘মার্কিন মতপ্রকাশ ও গণমাধ্যমকে সেন্সর ও কালো তালিকাভুক্ত করতে উৎসাহ দিয়েছে’।

তবে জিডিআইর এক মুখপাত্র বিবিসিকে বলেন, আজ ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতার ওপর কর্তৃত্ববাদী আক্রমণ এবং সরকারের পক্ষ থেকে চরম সেন্সরশিপ।

এ ছাড়া অনলাইন ঘৃণা ও ভুয়া তথ্যের বিরুদ্ধে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইটের (সিসিডিএইচ) প্রধান ইমরান আহমেদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রজার্স তাকে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মতপ্রকাশ দমনের প্রচেষ্টার ‘মূল সহযোগী’ বলে উল্লেখ করেন।

এ তালিকায় আরও রয়েছেন জার্মান সংগঠন হেটএইডের দুই প্রধান নির্বাহী আন্না-লেনা ফন হোডেনবার্গ ও জোসেফিন বালোঁ। তারা বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এটি এমন এক সরকারের দমনমূলক পদক্ষেপ, যারা ক্রমেই আইনের শাসন উপেক্ষা করছে এবং সমালোচকদের চুপ করাতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, বিশ্বব্যাপী ‘সেন্সরশিপ-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের এজেন্টদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে তারা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতি মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেয় না। বিদেশি সেন্সরদের মাধ্যমে মার্কিন মতপ্রকাশে হস্তক্ষেপও এর ব্যতিক্রম নয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X