কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে : ট্রাম্প

ইরানে মার্কিন হামলা। ছবি : সংগৃহীত
ইরানে মার্কিন হামলা। ছবি : সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ইরানের সব পারমাণবিক স্থাপনায় বিশাল ক্ষতি হয়েছে, যা স্যাটেলাইট চিত্রে স্পষ্ট। ‘ধ্বংস’ শব্দটি এখানে একেবারে সঠিক! তিনি আরও বলেন, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ!!!

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। তবে, ফোর্দোর সুরক্ষিত স্থাপনার স্যাটেলাইট চিত্রে তিনটি স্থানে ক্ষতির চিহ্ন দেখা গেছে। এর মধ্যে দুটি জায়গায় বাংকার ধ্বংসকারী বোমার আঘাতে সৃষ্ট গর্ত এবং একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে জানান, ফোরদো স্থাপনাটি যেহেতু ভূগর্ভে অবস্থিত, তাই প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণ এখনও সম্ভব হয়নি।

গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২০ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রোববার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোরদো, নাতানজ এবং ইসফাহান।

হামলার পর ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতানজ এবং ইসফাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X