কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

‘মহান এই নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা একটি ‘ষড়যন্ত্রমূলক তাণ্ডব’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মনে করি, এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত।'

বুধবার (২৫ জুন) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে নেতানিয়াহুকে বিবি সম্বোধন করে তিনি আরও লেখেন, আমি এখন শুনলাম, বিবিকে (নেতানিয়াহু) সোমবার আবার আদালতে হাজির হতে বলা হয়েছে। এ বিচার বন্ধ করে দেওয়া উচিত।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘বিবি ও আমি একসঙ্গে নরক পার করেছি। আমরা ইসরায়েলের দীর্ঘদিনের চতুর ও শক্তিশালী শত্রু ইরানের বিরুদ্ধে লড়েছি। সে সময় বিবি ছিলেন দারুণ, বুদ্ধিমান ও শক্তিশালী। তার পবিত্র ভূমির প্রতি ভালোবাসা ছিল অপরিসীম।’

ট্রাম্প নিজেও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি আরও জানান, আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকে বাঁচাবে।

গত ডিসেম্বরে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দুর্নীতির মামলায় আদালতে স্বীকারোক্তি দিতে গিয়েছিলেন। তিনি এ মামলাগুলোকে ‘একটি হাস্যকর ষড়যন্ত্রের সমুদ্র’ বলে আখ্যা দেন।

২০১৯ সালে দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এ নেতা এক ধনকুবের হলিউড প্রযোজকের কাছ থেকে লাখ লাখ টাকার সিগার ও মদ নেওয়ার অভিযোগেও অভিযুক্ত। এর বদলে তিনি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ আছে, নেতানিয়াহু স্বার্থ হাসিলে বিভিন্ন সংবাদমাধ্যম মালিকদের বিশেষ সুবিধা দিয়েছিলেন। নেতানিয়াহু অবশ্য বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীদল ও পক্ষপাতদুষ্ট বিচারব্যবস্থা আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে।’

২০২০ সালের মে মাসে বিচার শুরু হয়, তবে গাজা ও লেবাননে যুদ্ধের কারণে নেতানিয়াহুর অনুরোধে এটি বহুবার স্থগিত করা হয়েছে। পরবর্তী শুনানির দিন এখনও জানানো হয়নি।

তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X