কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু আজ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় শুল্ক আলোচনা শুরু হচ্ছে আজ। এতে সরাসরি যোগ দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ ছাড়া বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি (Agreement on Reciprocal Tariff) নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু হচ্ছে আজ। ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১১ জুলাই পর্যন্ত এই আলোচনা চলবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪টি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যেসব দেশ দ্রুত আলোচনা শুরু করেছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি সশরীরে ওয়াশিংটন ডিসিতে আলোচনায় অংশ নিচ্ছেন। অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। বাণিজ্য সচিব এবং একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এরই মধ্যে আলোচনায় যোগ দেওয়ার জন্য ওয়াশিংটন পৌঁছেছেন।

প্রেস সচিব জানিয়েছেন, গত ২৭ জুনে অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতিকে কাজে লাগিয়ে দ্রুত এই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে বলে বাংলাদেশ আশা করছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আসার পর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ এই আলোচনার মাধ্যমে শুল্কের হার কমানোর পাশাপাশি আরও কিছু বাণিজ্যিক সুবিধা আদায়ের ব্যাপারে আশাবাদী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X