কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার করল শিশু!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মায়ের ফোন থেকে আমাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল আট বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় দাম ৫ লাখ ১০ হাজার টাকা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে। শিশুর মা হলি লাফেভার্স নিজের ফোন ঘাঁটতে গিয়ে হঠাৎই আবিষ্কার করেন তার ছেলে লিয়াম ফোন নিয়ে খেলতে খেলতে আমাজন থেকে বিপুল ললিপপ কিনে ফেলেছে।

পরের ধাক্কাটা আসে ব্যাংক থেকে। ৪ হাজার ডলার খরচ হওয়ার বার্তা দেখে চক্ষু চড়কগাছ হয় তার। অর্ডারটি বাতিল করার বহু চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। কারণ ললিপপগুলো ততক্ষণে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ২২টি ললিপপের বক্স তার বাড়িতে এসে পৌঁছায়। পরে তিনি জানতে পারেন আরও ৮টি বাক্স আসতে বাকি রয়েছে। তবে পোস্ট অফিসে যাওয়ার পর তিনি সেই প্যাকেটগুলো আটকাতে সক্ষম হন।

হলি জানান, কী ঘটেছে বুঝতে না পেরে আমাজনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারা প্রথমে তাকে ডেলিভারি প্রত্যাখ্যান করতে বলেছিলেন এবং জানিয়েছিলেন হলিকে টাকা ফেরত দেওয়া হবে। তবে পরে আবার টাকা দিতে চায়নি আমাজন।

আরও পড়ুনঃ ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল

সেই টাকা পেতে বহু কাঠখড় পোড়াতে হয় হলিকে। টাকা ফেরত না পেয়ে হলি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, ‘আমার পুত্র লিয়াম ৩০ বাক্স ললিপপ অর্ডার করেছে, আমাজন সেগুলো ফেরত নিচ্ছে না।’

এই পোস্ট দেখে প্রতিবেশী, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি স্থানীয় ব্যাংকগুলোও উদ্বৃত্ত ললিপপগুলো কিনতে এগিয়ে আসে। তারপর সংবাদমাধ্যমে চর্চা শুরু হয় হলির এই বিষয়টি নিয়ে। শেষমেশ আলোচনার পর আমাজন সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয়।

সূত্র : এনডিটিভি

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X