কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে বিরল খনিজ নিয়ে চুক্তি হয়েছে : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে বিরল খনিজ সরবরাহে এক বছরের নবায়নযোগ্য চুক্তি হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকে এই চুক্তি সম্পন্ন হয় বলে জানান ট্রাম্প।

চীন দীর্ঘদিন ধরে বিরল খনিজ পদার্থের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই খনিজগুলো ইলেকট্রনিক যন্ত্রপাতি, গাড়ি, জ্বালানি এবং অস্ত্র তৈরিতে অপরিহার্য।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, সব বিরল খনিজ সংক্রান্ত বাধা দূর হয়েছে। এটি বিশ্বের সবার জন্যই ভালো খবর।

তিনি আরও জানান, চুক্তিটি এক বছরের জন্য, তবে প্রতিবছর তা নবায়ন করা হবে।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প জাপানের সঙ্গেও গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ সরবরাহ সংক্রান্ত আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন।

ট্রাম্প বলেন, বিরল খনিজ নিয়ে এখন আর কোনো বাধা নেই। আশা করি, এই শব্দটি কিছুদিনের জন্য আমাদের শব্দভাণ্ডার থেকে মুছে যাবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X