কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলে কটাক্ষ করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে।

যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে বরাবরই সবচেয়ে বেশি ‘মাথাব্যথা’ ছিল ওয়াশিংটনের। এই স্থাপনাগুলোকে কেন্দ্র করেই এ বছর আয়াতুল্লাহ খামেনির দেশে হামলা শুরু করে ইসরায়েল। ইরানও পাল্টা গর্জে ওঠে। নিজেদের ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রকেও ওই যুদ্ধে টেনে আনে ইসরায়েল।

যেই পরমাণু কর্মসূচি নিয়ে এত কাহিনি সেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে যুক্তি— অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচি। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে তিনিও তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে এবং চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে।

মার্কিন প্রেসিডেন্টের এমন ‘পশ্চাৎমুখী ও দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্তে সঙ্গে সঙ্গেই তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে তেহরানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে আরাগচি ট্রাম্পের কার্যকলাপকে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বলে আখ্যায়িত করেন।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং তাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমালোচনা করছে, অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১০

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১১

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১২

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৩

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৪

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৫

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৬

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৭

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

১৮

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১৯

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

২০
X