বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ
নিউইয়র্কে মেয়র নির্বাচন

পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প

পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয়ের পেছনে ‘শাটডাউনকে’ একটি বড় কারণ হিসেবে দেখিয়েছেন। চলমান অচলাবস্থাকে ‘ডেমোক্র্যাটদের সৃষ্ট বিপর্যয়’ বলেও অভিহিত করেন তিনি।

সিনেটরদের সাথে প্রাতঃরাশে ট্রাম্প গত রাতে নিউইয়র্কের মেয়র নির্বাচনকে ‘একটি আকর্ষণীয় সন্ধ্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আপনি জানেন, গত রাতে জয়ের আশা করা হয়নি।’

ট্রাম্প বলেন, নির্বাচন ‘খুবই গণতান্ত্রিক’ ছিল আর এটা ‘রিপাবলিকানদের জন্য ভালো ছিল না’।

তিনি বলেন, ‘কিন্তু আমাদের একটি আকর্ষণীয় সন্ধ্যা কেটেছে এবং আমরা অনেক কিছু শিখেছি। আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি কয়েকটি মন্তব্য করব, তারপর আমি প্রেসকে চলে যেতে বলব।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জরিপকারীদের মতে, শাটডাউনের কারণে সরকারি অচলাবস্থা রিপাবলিকানদের জন্য একটি বড় নেতিবাচক কারণ ছিল এবং ব্যালটে তার নিজের নাম না থাকা ছিল ‘সবচেয়ে বড় কারণ’।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা এখন আমেরিকার ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা বলে উল্লেখ করেন তিনি।

দোষারোপ অব্যাহত রেখে তিনি বলেন, সিনেটে ‘ডেমোক্র্যাট উগ্রপন্থিরা’ সরকারকে পুনরায় কার্যকর করার ব্যাপারে ‘শূন্য আগ্রহ’ দেখিয়েছে।

এদিকে ট্রাম্পকে ভলিউম বাড়ানোর কথা বলে ব্রুকলিন প্যারামাউন্টে উপস্থিত সমর্থকদের মাঝে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তার এ বক্তব্যের পর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

৩৪ বছর বয়সী মামদানি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি এমন কেউ থাকে, যদি কোনো শহর ডোনাল্ড ট্রাম্পের মতো একজনের দ্বারা প্রতারিত একটি জাতিকে শেখাতে পারে, কীভাবে তাকে হারাতে হয়, তবে তা হলো নিউইয়র্ক, এটা সেই শহর, যে শহর ট্রাম্পকে জন্ম দিয়েছে। আর কোনো স্বৈরশাসককে হারানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা, যে ব্যবস্থা তাকে ক্ষমতায় যেতে সাহায্য করেছে।

ট্রাম্প আগেও মামদানিকে কমিউনিস্ট ও পাগল বলে উপহাস করেছিলেন। এমনকি হুমকি দিয়ে বলেছিলেন, মেয়র হিসেবে মামদানি দায়িত্ব নিলে নিউইয়র্ক সিটিকে কেন্দ্রীয় তহবিল থেকে বঞ্চিত করা হতে পারে।

তবে এসব হুমকি থামাতে পারেনি মামদানির বিজয়। মেয়র নির্বাচিত হয়েই প্রথম ভাষণেই তিনি ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন। নবনির্বাচিত এই মেয়র বলেন, তার প্রশাসন জমি ও বাড়ির মালিকদের জবাবদিহিতার আওতায় আনবে। নিউইয়র্ক শহরের ট্রাম্পরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ভাড়াটিয়াদের শোষণ করে চলেছেন।

সবচেয়ে জোরালো করতালিটি আসে যখন মামদানি ঘোষণা করেন, নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, অভিবাসীদের হাতে গড়া, অভিবাসীদের শক্তিতে চালিত, আর আজ রাত থেকে অভিবাসীর নেতৃত্বে।

নবনির্বাচিত মেয়র বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুনে রাখুন, আমাদের কারও কাছে পৌঁছাতে চাইলে, আপনাকে আগে আমাদের সবাইকে ডিঙিয়ে যেতে হবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X