কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের

ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড মোতায়েন। ছবি: সংগৃহীত
ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড মোতায়েন। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। সেনা মোতায়েনের মাধ্যমে শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগে প্রশাসনের মামলার পর বিচারক এ আদেশ দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিয়া কব বলেন, প্রেসিডেন্ট ‘যে কোনো কারণে’ সৈন্য মোতায়েন করতে পারেন না। তিনি ট্রাম্প প্রশাসনকে ২১ দিনের সময় দিয়েছেন, যাতে তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।

ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও, ট্রাম্প প্রশাসন জরুরি পরিস্থিতি ছাড়াই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বেশকিছু শহরে সেনা ও ফেডারেল এজেন্ট পাঠাচ্ছে—এটি নিয়ে সমালোচনা বহুদিনের। লস অ্যাঞ্জেলেস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরেও ট্রাম্পের এই মোতায়েনকে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিকার সংগঠনগুলো বৈষম্য, আগ্রাসী অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানিয়েছে।

ডিপার্টমেন্ট অব জাস্টিস অবশ্য মামলাটিকে ‘অর্থহীন প্রচেষ্টা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, এই মোতায়েন তুলে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং ডিসি কর্তৃপক্ষের অভিযোগগুলোর ভিত্তি নেই।

গত সেপ্টেম্বরে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্বের করা মামলায় বলা হয়, এই ধরনের ‘অবৈধ দখল’ চলতে থাকলে মার্কিন গণতন্ত্র ‘আগের মতো থাকবে না’।

ট্রাম্প গত আগস্টে প্রথম মোতায়েনের আদেশ দেন। এ আদেশে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ২,৩০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং শতাধিক ফেডারেল এজেন্ট ওয়াশিংটনে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X