কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি তেল ট্যাংকার ধরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেল ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ট্যাংকারটি আটকাতে পারলে চলতি সপ্তাহে এটি হবে দ্বিতীয় এবং দুই সপ্তাহের মধ্যে তৃতীয় অভিযান।

রয়টার্সের বরাতে মার্কিন কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ‘ডার্ক ফ্লিট’ জাহাজকে ধরার চেষ্টা চলছে। জাহাজটি ভেনেজুয়েলা থেকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো ট্যাংকারটিতে ওঠা সম্ভব হয়নি।

মার্কিন ও ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাংকারটির নাম বেলা–১। এটি একটি বিশাল অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ, যেটিকে গত বছর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটির সঙ্গে ইরানের সংযোগ রয়েছে।

ট্যাংকারট্র্যাকার ডটকম জানায়, ভেনেজুয়েলার দিকে যাত্রার সময় ট্যাংকারটি খালি ছিল। অতীতে এটি ভেনেজুয়েলার তেল চীনে পরিবহন করেছে এবং এর আগে ইরানের তেল বহন করত।

এর আগে শনিবার ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা আরেকটি ট্যাংকার আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশের পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকারগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X