বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন।

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে গত সপ্তাহ থেকে দাবি আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।

আন্দোলনরত শিক্ষার্থী সালমান মাহমুদ বলেন, ৯ মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছিল, বাস্তব কোনো উদ্যোগ নেয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছেন যত দিন পর্যন্ত আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ এ আন্দোলন চলবে।

এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এসব দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে সরকারি দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীসাধারণ।

তবে শিক্ষার্থীরা রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা প্রদান করছেন না। শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মহাসড়কের মাঝে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X