কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, একজন স্বৈরশাসককে যদি এভাবে ধরা যায়, তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে। জেলেনস্কির এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জেলেনস্কির এমন ধারণাকে নাকচ করে দিয়ে বলেন, পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার মতে, পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি উষ্ণ সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, বলেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, তিনি এর আগে ৮টি যুদ্ধ থামিয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন।

ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গত মাসেও রাশিয়া ৩১ হাজার মানুষ হারিয়েছে, যার মধ্যে অধিকাংশই রাশিয়ান সৈন্য এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে।

পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

অন্যদিকে, ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। তবে ট্রাম্প প্রশাসন অতিশিগগিরই দেশটির দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X