কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ মোতায়েন করেছে, যার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজের গ্রুপ রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ‘পরিবর্তনশীল’। তিনি ইরানের কাছাকাছি একটি ‘বড় নৌবহর’ পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, তারা চুক্তি করতে চায়। আমি জানি। তারা একাধিকবার ফোন করেছে। তারা কথা বলতে চায়।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা গেছে, নিমিটজ-শ্রেণির এই বিমানবাহী যুদ্ধজাহাজ অঞ্চলে ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা’ করতে প্রবেশ করেছে।

এদিকে, গত মাসে ইরানে বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছায়। গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে এটি আয়াতুল্লাহ আলি খামেনিবিরোধী এক দফার আন্দোলনে রূপ নেয়।

ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা করলে ‘কঠোর আঘাত’ করা হবে। তবে পরে তিনি তার বক্তব্য নরম করে বলেন, তেহরান শত শত নির্ধারিত ফাঁসির সাজা বাতিল করেছে। তাই তিনি কঠোর অবস্থা গ্রহণ বিলম্ব করছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X