কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দাবানল মোকাবিলায় ছাগল নামাচ্ছে যুক্তরাষ্ট্র

দাবানলের মোকাবিলায় নামানো হবে ছাগল। ছবি : সিবিসি
দাবানলের মোকাবিলায় নামানো হবে ছাগল। ছবি : সিবিসি

দাবানল মোকাবিলায় অভিনব উপায় পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। কর্তৃপক্ষ এবার দাবানল মোকাবিলায় ছাগল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষুধার্ত ছাগলের একটি পাল দিনে এক একরের মতো জমির ঝোপঝাড় সাফ করতে পারে। এতে করে আগুন ছড়িয়ে পড়া বাধাগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যে ১৯৮০ সাল থেকে দাবানল দেখা দিয়েছে। আর এ দুর্যোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণভূমিকা পালন করবে ছাগল।

ছাগল পালনকারী মাইকেল চোই বিবিসিকে বলেন, আমাদের জন্য এটি একটি খুশির দৃশ্য। আমরা সব জায়গা থেকে বিষয়টির ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি।

চোই জানান, ছাগল পালন ও তা লিজ দেওয়া তার পারিবারিক ব্যবসা। তিনি দমকল বিভাগ, স্কুলসহ বিভিন্ন গ্রাহকের কাছে ছাগল ভাড়া দেন। তার পালে প্রায় ৭০০ ছাগল রয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় ছাগলের সংখ্যাও বাড়াতে হয়েছে বলেও জানান তিনি।

চোই বলেন, আমি মনে করি, এই ধারণা এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে মানুষ আরও সচেতন হলে তারা আগাছা পরিষ্কার ও ভূমিকে আগুন থেকে রক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে। সুতরাং, অবশ্যই (ছাগলের) একটি বড় চাহিদা রয়েছে এবং তা ক্রমেই বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, ছাগলগুলো ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার জন্য আদর্শ। কারণ এগুলো গরম সহ্য করতে পারে এবং বেশি পানি দরকার হয় না।

উল্লেখ্য, ২০২১ সালে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয় ক্যালিফোর্নিয়া। গত বছর এটি হালকা এবং চলতি বছরের আগস্টে এটি আগের তুলনায় শীতল ও আর্দ্র ছিল। এরপরও সেখানকার বিশাল বনভূমি দাবানলে পুড়ে গেছে। এ ছাড়া রাজ্যে দাবানলে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X