মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে উপস্থিত আয়োজক ও অতিথিরা। ছবি : কালবেলা
পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে উপস্থিত আয়োজক ও অতিথিরা। ছবি : কালবেলা

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার হিসেবে ১১ জন শিশুকিশোরকে বাইসাইকেল এবং ৩১ জনকে দেওয়া হয়েছে উপহার সামগ্রী।

শনিবার (৩ জানুয়ারী) বাদ আসরের নামাজের পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর পোদ্দার বাড়ি সংলগ্ন মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।

‘আমরা স্বেচ্ছাসেবক’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পোদ্দার বাড়ি প্রবাসীদের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়।

দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমিন উল্লাহর সভাপতিত্বে ও ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সভাপতি রাকিব হাসান পোদ্দার, হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম, খতিব মাওলানা সাইফুল ইসলাম, পেশ ইমাম মাওলানা হাফেজ মহি উদ্দিন, ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু, সাখাওয়াত হোসেন সাকের, প্রচার সম্পাদক মিনহাজুল হক মিহির ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মিরাজ প্রমূখ।

এ সময় মসজিদের ইমাম, খতিব, পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি রাকিব হাসান পোদ্দার কালবেলাকে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ নিয়েছি। শুধু পোদ্দার বাড়ি এলাকা নয়, আশপাশের গ্রাম ও শহরেও এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশুকিশোরেরা মোবাইল ফোনের আসক্তি ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ভবিষ্যতেও এমন মহৎ কাজ অব্যাহত রাখা হবে বলে।

এর আগে পোদ্দার বাড়ির প্রবাসীরা প্রায় দেড় মাস আগে ১৬ বছরের কম বয়সী শিশুকিশোরদের মসজিদ ও নামাজমুখী করতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

সাইকেল পুরস্কার পাওয়া কিশোর মো. মিনহাজ বলেন, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X