কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কামড়েই চলেছে বাইডেনের কুকুর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডার। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডার। ছবি : সংগৃহীত

একজনের পর আরেকজনকে কামড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর ‘কমান্ডার’। সবশেষ গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে হোয়াইট হাউসে সিক্রেট সার্ভিসের এক নারী কর্মকর্তাকে কামড় দিয়েছে কুকুরটি। এ নিয়ে গত দুই বছরে ১১ জনকে কামড় দিল কুকুরটি। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুটি পোষা কুকুর রয়েছে। এদের মধ্যে জার্মান শেফার্ডস প্রজাতির কমান্ডার বয়সে ছোট। এটির বয়স দুই বছর। ২০২১ সালে এটিকে হোয়াইট হাউসে নিয়ে আসেন বাইডেন। বাইডেনের পরিবারের কাছে একটি পোষা বিড়ালও আছে। সেটির নাম উইলো।

কুকুরের এমন আচরণের জন্য হোয়াইট হাউসে পরিবেশকে দায়ী করেছিলেন বাইডেনের প্রেস সচিব। গত জুনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, হোয়াইট হাউসের পরিবেশ অন্যান্য ভবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশটা বেশ চাপের। এ জন্য এখানে পোষা প্রাণীদের খাপ খাওয়াতে কিছুটা সমস্যা হয়। এ জন্য মাঝে মাঝে এমন খেপাটে আচরণ করে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, গত সোমবার রাত ৮টার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে কুকুরটি কামড়ে দেয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বার্লি চিটল তার সঙ্গে আলাপ করেছেন। তিনি সুস্থ আছেন।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একটি রক্ষণশীল গোষ্ঠী বাইডেনের কুকুরের কামড় দেওয়ার প্রবণতার বিষয়টি সামনে নিয়ে আসে। কমান্ডারের কামড় থেকে বাঁচতে কুকুরটির বিষয়ে প্রশিক্ষণ ও বিশেষ কৌশল অবলম্বনের চেষ্টা করার কথা জানিয়েছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X