কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিনিদাদে কবরস্থানে ৫০ শিশুসহ ৫৬ মরদেহ উদ্ধার

ছবি : বিবিসি থেকে নেওয়া
ছবি : বিবিসি থেকে নেওয়া

ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোর একটি কবরস্থান থেকে ৫০ শিশুসহ মোট ৫৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দেশটির পুলিশ সার্ভিস (টিটিপিএস) এক বিবৃতিতে জানায়, মরদেহগুলো ত্রিনিদাদ দ্বীপের কুমুতো শহরে পাওয়া গেছে। এটি রাজধানী পোর্ট অব স্পেন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি অবৈধভাবে বেওয়ারিশ মরদেহ ফেলে দেওয়ার ঘটনা হতে পারে। ছয় প্রাপ্তবয়স্কের মধ্যে পাঁচজনের মরদেহে পরিচয়সংবলিত ট্যাগ পাওয়া গেছে। এদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এছাড়া দুটি মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার চিহ্নও রয়েছে।

পুলিশ কমিশনার অ্যালিস্টার গেভারো এ ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, দেশটিতে ২ মার্চ জারি হওয়া জরুরি অবস্থা নবায়ন করা হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে তল্লাশি ও গ্রেপ্তারের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।

জরুরি অবস্থা নবায়নের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থার কারণে ২০২৪ সালের পর থেকে সহিংস অপরাধ কিছুটা কমেছে। তবে দেশজুড়ে অপরাধ এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১১

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১২

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১৩

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৪

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৬

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৭

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

২০
X