কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় থাকছেন না ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠাতব্য ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স। তবে তিনি একজন দারুণ ব্যক্তি।’

এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত করেছিলেন, এবারও ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভ্যান্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামাবাদে অনুষ্ঠাতব্য এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কর্মকর্তারা অংশ নেবেন।

এদিকে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। ৪৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি প্রথম আলোচনা। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয়পক্ষ পরস্পরকে দুষছে। এমনকি দ্বিতীয় দফা আলোচনা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকেও এ আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X