কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মানির দিকে যাওয়া একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এর ফলে ইউরোপের জ্বালানি সরবরাহে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া জানিয়েছে, আগামী ৯ দিনের মধ্যে দ্রুজবা পাইপলাইন বন্ধ করা হবে। এতে করে কাজাখস্তান থেকে ইউরোপে যাওয়া তেলের সরবরাহও ব্যাহত হবে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে জার্মানিতে। দেশটির পিসিকে রিফাইনারিতে ব্যবহৃত মোট অপরিশোধিত তেলের প্রায় ১৭ শতাংশ এই পাইপলাইনের মাধ্যমে আসে। এই রিফাইনারিই বার্লিন শহরের গাড়ির প্রায় ৯০ শতাংশ জ্বালানি সরবরাহ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সরকার ইতোমধ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। চলতি বছরে প্রবৃদ্ধি ১ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ৫ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।

বার্লিনের উত্তর-পূর্বে অবস্থিত পিসিকে রিফাইনারি দেশটির অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং এটি বার্লিন ও এর বিমানবন্দরের জন্য কেরোসিন ও হিটিং ফুয়েলের প্রধান সরবরাহকারী। এই রিফাইনারিটি আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি রোসনেফট পরিচালনা করত এবং রাশিয়ান তেলের ওপর নির্ভরশীল ছিল। তবে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার পর জার্মানি রাশিয়ার পরিবর্তে কাজাখস্তান থেকে তেল আমদানি শুরু করে।

দ্রুজবা পাইপলাইন বিশ্বের বৃহত্তম পাইপলাইন নেটওয়ার্কগুলোর একটি। এটি রাশিয়া ও কাজাখস্তান থেকে জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রে তেল সরবরাহ করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পাইপলাইন বন্ধের সিদ্ধান্ত ইউরোপে জ্বালানি সংকট আরও বাড়াবে। ইতোমধ্যে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে।

জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে দেশটির মূল্যস্ফীতি ২ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। এটি ২০২৪ সালের ২ দশমিক ২ শতাংশ থেকে বেশি। বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধিই এর প্রধান কারণ।

জার্মানির অর্থমন্ত্রী ক্যাথেরিনা রিচি বলেন, এ বছর প্রত্যাশিত অর্থনৈতিক পুনরুদ্ধার আবারও বৈশ্বিক ভূরাজনৈতিক ধাক্কায় বাধাগ্রস্ত হচ্ছে। ইরান যুদ্ধ জ্বালানি ও কাঁচামালের দাম বাড়িয়ে দিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জরজেনসেন বলেন, সামনে ইউরোপের জন্য ‘খুব কঠিন কয়েক মাস, এমনকি কয়েক বছর’ অপেক্ষা করছে। তিনি দরিদ্র জনগোষ্ঠীর জন্য জ্বালানি সহায়তা এবং বৈদ্যুতিক গাড়ি ও বিকল্প শক্তি ব্যবহারের ওপর জোর দেন।

অন্যদিকে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, ইউরোপে জেট ফুয়েলের মজুত দুই মাসেরও কম সময়ের জন্য থাকতে পারে। রয়টার্স জানিয়েছে, ক্রেমলিন কাজাখস্তান ও জার্মানিকে জানিয়েছে যে, আগামী ১ মে থেকে এই পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X