কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে গুলির পর বন্দুকধারীর ভোঁ দৌড়, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

ট্রাম্পকে গুলির পর বন্দুকধারীর ভোঁ দৌড়, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ছবি : সংগৃহীত
ট্রাম্পকে গুলির পর বন্দুকধারীর ভোঁ দৌড়, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের বাইরে গুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন, যিনি টরেন্স, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটনে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিরাপত্তা চৌকি ভেঙে ঢুকে পড়েন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ার খবরে ছড়িয়ে পড়েছে। যেখানে অভিযুক্ত হামলাকারীকে দৌড়ে পালাতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ছবি শেয়ার করেন, যেখানে সন্দেহভাজনকে শার্টবিহীন অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি গুলিবিদ্ধ হননি; তবে তাকে আটক করে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, অ্যালেন ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দৌড়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করে সেই বলরুমের দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, যেখানে প্রেসিডেন্ট ও তার শীর্ষ পর্যায়ের মন্ত্রিসভার সদস্য এবং হাজারো সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির পর অভিযুক্ত বন্দুকধারীর দৌড়ে পালানোর সিসিটিভি ফুটেজ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

সূত্র: দ্য ডেইলি মেইল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১০

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১১

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১২

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৩

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৪

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৭

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৮

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

২০
X