কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৪৮ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন বিমানবন্দরে হামলার হুমকি, যাতায়াত বন্ধ

মার্শাল বিমানবন্দরের চেকপয়েন্ট। ছবি : সংগৃহীত
মার্শাল বিমানবন্দরের চেকপয়েন্ট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ইন্টারন্যাশনাল থারগুড মার্শাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যে কারণে সেখানে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছে পুলিশ। সেই সঙ্গে আশেপাশের চেকপয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানবন্দরের পার্ক করা এক ব্যক্তি দাবি করেন যে তার গাড়িতে বোমা রয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বোম স্কোয়াড ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। এ ছাড়াও যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রকাশ্যে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।

ঘটনাটির পর বিমানবন্দরের মূল টার্মিনালের দুটি চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়েছে, ‘বিমানবন্দরের দিকে আসা যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। টার্মিনালের ভেতরে যারা আছেন তাদের নিজ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এভিয়েশন রেডিও ফ্রিকোয়েন্সিতে বলতে শোনা গেছে যে, ‘বিমানবন্দরে জরুরি পরিস্থিতি রয়েছে তাই আমরা বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছি।’

বিমানবন্দরে লাইট রেল সার্ভিস এজেন্সিও জানিয়েছে যে তাদের ট্রেন বিমানবন্দরে প্রবেশ করছে না। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি বিমানবন্দর পুলিশ এজেন্সির মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১০

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১১

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৩

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৪

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৫

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৬

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১৭

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১৮

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৯

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

২০
X