কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:২৩ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিন ইস্যু

৩ মুসলিম সাংবাদিককে দায়িত্ব থেকে সরাল মার্কিন গণমাধ্যম

তিন মুসলিম সাংবাদিক আয়মান মোহেলদিন, আলি ভেলসি ও মেহেদি হাসান। চবি : সংগৃহীত
তিন মুসলিম সাংবাদিক আয়মান মোহেলদিন, আলি ভেলসি ও মেহেদি হাসান। চবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নানা জায়গায় পালিত হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। এমন পরিস্তিতিতে তিন মুসলিম সাংবাদিককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মার্কিন গণমাধ্যম এমএসএনবিসি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সিমাফোরে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, মার্কিন এ সংবাদমাধ্যম তাদের ইসরায়েলে হামাসের আগ্রাসনের মধ্যে খ্যাতিমান তিন উপস্থাপককে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। খ্যতিমান ওই তিন সাংবাদিকরা হলেন, আয়মান মোহেলদীন, মেহেদি হাসান ও আলি ভেলসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এমএসএনবিসি আয়মান মোহেলদিনের বৃহস্পতিবার ও শুক্রবারের অনুষ্ঠানের উপস্থাপনার জন্য নতুন উপস্থাপক নিয়োগ করেছে। অন্যদিকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মেহেদি হাসানের নির্ধারিত শোটি সম্প্রচার করা হয়নি। এ ছাড়া অপর সাংবাদিক আলি ভেলসির চলতি সপ্তাহের অনুষ্ঠান অন্য কোনো উপস্থাপক উপস্থাপনা করবেন।

মার্কিন এ সংবাদমাধ্যমটি এভাবে মুসলিম সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ব্যাপারকে অস্বীকার করেছে। তারা এভাবে তাদের সরিয়ে দেওয়াকে কাকতালীয় বলে মন্তব্য করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছেম চলতি সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে মোহেলদিন ও মেহেদি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে টানা সপ্তাহ পার করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। শুক্রবার গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে পালিয়ে গেছেন। অন্যদিকে শনিবার সকাল থেকে অভিযান শুরু করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা গাজায় সন্ত্রাসী সেল ও স্থাপনার হুমকি দূর করতে অভিযান শুরু করেছে। এ এলাকায় আটক জিম্মিদের উদ্ধারে নানা প্রমাণও সংগ্রহ শুরু করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলছে, ইসরায়েলের ফোর্স হামাসকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তারা ফিলিস্তিনের হামলার জবাবে তাৎক্ষণিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইসরায়েলের বিমানবাহিনী জানিয়েছে, আইডিএফ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করতে অভিযান শুরু করেছে। তারা ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X