কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদির ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সহিংসতা বন্ধ না করলে এর সঙ্গে জড়িত ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সমান তালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি এসব হামলায় গাজায় ১২ হাজারের বেশি এবং পশ্চিম তীরে কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক উপসম্পাদকীয়তে পশ্চিম তীরে সহিংসতা বন্ধ না করলে ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন বাইডেন।

বর্তমানে মার্কিন ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামে একটি কর্মসূচির সঙ্গে যুক্ত ইসরায়েল। এই কর্মসূচির আওতায় যে কোনো ইসরায়েলি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। গত অক্টোবর মাসে এই কর্মসূচিতে ইসরায়েলকে যুক্ত করে যুক্তরাষ্ট্র। এবার এই ইসরায়েলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন।

বাইডেন লেখেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়েছি বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও লেখেন, এটা অনেকটাই স্পষ্ট যে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এর আগেও ফিলিস্তিন ইস্যু সমাধানে বেশ কয়েক বার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X