সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৮:৪২ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পর তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথির অপব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ফেডারেল চার্জের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন নথির অননুমোদিত সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। যদিও এ অভিযোগ এখনো প্রকাশ্যে আনা হয়নি। এটি ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ এবং একজন সাবেক প্রেসিডেন্টের জন্য প্রথম ফেডারেল অভিযোগপত্র।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। মঙ্গলবার বিকেলে তাকে মায়ামির একটি ফেডারেল আদালতে তলব করা হয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টের সঙ্গে কী করে এমনটা ঘটতে পারে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এটি আমেরিকার ইতিহাসের জন্য একটি কালো দিন। আমাদের দেশ এখন দ্রুত অধপতনের দিকে যাচ্ছে। কিন্তু আমরা একসঙ্গে আবার আমেরিকাকে শ্রেষ্ঠ করে তুলব!

আইন বিভাগ মামলা বা অভিযোগপত্র নিয়ে এখনো কোনো কিছু বলতে নারাজ।

প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এফবিআই ট্রাম্পের ফ্লোরিডার এস্টেট থেকে নথিতে পূর্ণ একাধিক বাক্স উদ্ধার করে। এসব নথি হোয়াইট হাউসের গোপনীয় নথি ছিল। পদ ছাড়ার পর এগুলো ট্রাম্পের কাছে থাকার কথা ছিল না।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট তার মেয়াদ শেষ হলে অফিস ছাড়ার পর প্রেসিডেন্সিয়াল নথি জাতীয় সংরক্ষণাগারে রাখার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X