কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফের নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চতুর্থবারের মতো এ পুরস্কারে তার নাম প্রস্তাব করা হলো। বুধবার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নের জন্য চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে মনোনীত করা হয়েছে। ট্রাম্পের দলেরই এক আইনপ্রণেতা তার নাম প্রস্তাব করেছিলেন।

আব্রাহাম অ্যাকর্ড হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চুক্তি। পরে এ চুক্তিতে যুক্ত হয় মরক্কো ও সুদান। ২০২০ সালের এ চুক্তিতে মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে নিউইয়র্কের রিপাবলিকান সদস্য ক্লডিয়া টেনি বলেন, দশকের পর দশক ধরে আমলা পররাষ্ট্রনীতিসহ পেশাদার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্ভব নয় বলে জোর দিয়ে আসছে। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি ভুল প্রমাণ করে দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৮ সালে মিশর-ইসরায়েল শান্তিচুক্তি এবং ১৯৯৪ সালের অসলো চুক্তি নোবেল শান্তি পুরস্কার জিতেছিল। কিন্তু আব্রাহাম অ্যাকর্ডকে সেভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

এর আগে ২০২০ সালে এ চুক্তিতে ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ট্রাম্প। ওই সময়ে নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গেড্ডে তার নাম প্রস্তাব করেছিলেন।

এর আগে ২০১৯ সালেও নরওয়ের এ রাজনীতিবিদ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। এরপর ২০২১ সালেও তাকে এ খাতে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

১০

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১১

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১২

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৩

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৪

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

২০
X