কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটে উঠল ১১৮ বিলিয়ন ডলারের নতুন বিল

মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন কংগ্রেস ভবন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ১১৮ বিলিয়ন ডলারের একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষিত করার বিনিময়ে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতেই এই বিশাল অঙ্কের বিল উত্থাপন করেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। খবর আলজাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটে ডেমোক্র্যাট ও উদারপন্থি রিপাবলিকান নেতারা ইউক্রেনকে সহায়তা দেওয়ার চেষ্টা করলেও রক্ষণশীল রিপাবলিকানদের বাধায় পারছেন না। ইউক্রেনকে সহায়তা না দিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

রোববার ঘোষিত নতুন বিলে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। কয়েক মাস ধরে মার্কিন সামরিক সহায়তা না পাওয়ায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে কিয়েভ।

এ ছাড়া ইসরায়েলকে ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার, লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে ২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং এশিয়ার অংশীদারদের সহায়তায় ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

নতুন বিলে মেক্সিকো সীমান্তে যদি অভিবাসন প্রত্যাশীদের আবেদনের পরিমাণের মাত্রা ছাড়িয়ে যায় তাহলে মার্কিন প্রেসিডেন্ট যে কোনো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে পারবেন।

মার্কিন রাজনীতিতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অন্যতম একটি বিতর্কিত ইস্যু। এ নিয়ে দুভাগে বিভক্ত ক্ষমাতাসীন ও বিরোধীরা। প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসায় এই বিতর্কের পালে আরও জোরে হাওয়া লেগেছে। চাপ বাড়ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ওপরও। তিনি পরবর্তী নির্বাচনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

নতুন এই বিল যেন আইনে পরিণত হয় সে জন্য মার্কিন কংগ্রেসকে তা দ্রুত পাস করার আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে রিপাবলিকানদের সতর্ক করে তিনি বলেছেন, কোনো কাজ না করা বিকল্প উপায় হতে পারে না।

বাইডেন বলেন, এখন আমরা এমন একটি দ্বিপক্ষীয় জাতীয় নিরাপত্তা চুক্তিতে পৌঁছেছি যেখানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন ও ন্যায়সম্মত সীমান্ত সংস্কারের বিষয় রয়েছে। আমি দৃঢ়ভাবে এটি সমর্থন করি।

আগামী বুধবার এই বিলটির ওপর ভোটাভুটির আয়োজন করার কথা জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার। তবে রিপাবলিকানদের সন্দেহের মধ্যে এই বিলের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X